হোম / 学校
マディーナトゥル・ウルーム学院の背景と始まり
✍️ Ismatullah japan
今からおよそ20年前、ある日本人の家族が「子どもたちにイスラームの知識を学ばせたい」という思いで、遠いバングラデシュへ移りました。
アッラーの助けで、いろいろな困難や試練があっても、その目標をあきらめませんでした。まず子どもたちを有名なイスラーム学校に入学させることから、夢の第一歩が始まりました。希望と夢を胸に、長い年月を過ごしました。
アッラーの大きな恵みによって、子どもたちは成長し、クルアーンを暗記し、学者になりました。両親の長年の願いがかなっていきました。夢が現実になったのです。
長女は学者となり、クルアーンも覚え、自分の家庭を持ちました。そして日本に帰国し、自宅で授業を始めました。ここから夢の第二歩が始まりました。
現在は数人の先生方が協力し、授業を見守っています。先生たちのアドバイスにより、この活動に名前をつけることになり、「マディーナトゥルウルーム学院」という名前になりました。
その名前をもとに、ウェブサイトの名前は「マディーナトゥルウルーム」としました。
আজ থেকে আনুমানিক 20 বছর পূর্বে দীনি চেতনায় উজ্জীবিত হয়ে বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার লক্ষ্যে একটি জাপানীজ পরিবার হিজরত করেছিল সুদূর বাংলাদেশে। মহান আল্লাহ তাআ’লার তাওফীকে বাধা বিপত্তি ও প্রতিকূল অবস্থায়ও পিছপা হয়নি লক্ষ্যপান থেকে। উদ্দেশ্য মাফিক বাচ্চাদেরকে একটি সুনামধন্য দীনি প্রতিষ্ঠানে ভর্তি করার মাধ্যমে সূচনা হল উদ্দেশ্য বাস্তবায়নের প্রথম ধাপ। বুক ভরা আশা আর স্বপ্ন লালন করে করে অতিবাহিত হল সুখ দুখ মিশ্রিত জীবনের সুদীর্ঘ একটি যুগ।
মহান আল্লাহ তাআ’লার অশেষ মেহেরবানিতে বাচ্চাগুলো বড় হয়ে হাফেজ হল, আলেম হল। পূরণ হতে লাগল বাবা মায়ের দীর্ঘদিনের আশা। বাস্তবতায় রূপান্তরিত হল লালিত স্বপ্ন। ذلك فضل الله يؤتيه من يشاء.
বড় সন্তানটি আলেম হল, হাফেজ হল তাঁরও একটি পরিবার হল। ফিরে এল মাতৃভূমি জাপানে। নিজ ঘরেই সূচনা করল দরস ও তদরীসের ইবতিদা। শুরু হল স্বপ্ন বাস্তবায়নের দ্বিতীয় ধাপ।
বিষয়গুলোর নেগরানিতে রয়েছেন মুশফিক ও মুখলিস কয়েকজন উস্তাদ। উস্তাদদের সুপরামর্শে ঠিক হল ঘরোয়া ইলমী হালকার একটি প্রাতিষ্ঠানিক নাম ঠিক করার। সিদ্ধান্ত হল প্রতিষ্ঠানের নাম “মাদীনাতুল উলু্ম গাকুইন”।