Madinatul Ulum Gakuin

一般社団法人マディーナトゥルウルーム学院 Madinatul Ulum Gakuin

15 Rabiul Awal, 1447 Hijri
Sunday, 7 September, 2025
Latest news:

হোম / ওয়েবসাইট ব্যাবহার বিধি

ওয়েবসাইট ব্যাবহার বিধি

✍️ Sunnah

দ্বীন শিখার সহিহ তরিকা হল সহবত। ইসলামের সূচনালগ্ন থেকে অদ্যাবধি প্রকৃত ইলেম পিপাসুরা এই নীতি অবলম্বন করে আসছেন। ইলেম অর্জনের জন্য দীর্ঘ সফরের দৃষ্টান্ত বর্তমানে বিরল, সচরাচর চোখে পড়ে না।

সব বিষয়ের সমাধান মানুষ অনলাইনে খোঁজে। অনলাইন সেগুলোর সাধারণ পর্যায়ের সমাধান দিতে অনেক ক্ষেত্রে সফল। অনলাইনের মাধ্যমে যোগাযোগ, লেনদেন,ব্যবসা বাণিজ্যসহ যে কোন বিষয়ে অবগতি হওয়া অতি সহজ। নিকটে বা দূরে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ চাইলে কোন বিজ্ঞ আলেম থেকে সহজে উপকৃত হতে পারে। সহজভাবে দ্বীন পৌঁছানো যায় এর মাধ্যমে। সার্বিক বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই উদ্যোগ, আমাদের এই ওয়েবসাইট।

ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে আমাদের কার্যনীতি।
১। ওয়েবসাইট টির জন্ম হাতে গোনা কয়েক দিন পূর্বে মাত্র। জন্ম তারিখ 10-07-2025 । ফলে খুব বেশি সমৃদ্ধ নয়। আল্লাহ তাআ’লা কবুলিয়াত দান করলে শূন্য থেকে হবে, অনেক বড় হবে। ইনশাআল্লাহ।
২। বর্তমানে ওয়েবসাইটের লেখা অধিকাংশ সংগৃহীত।( নির্ভরযোগ্য কিতাবাদি থেকে )। নিজেদের লেখা দ্বারা সমৃদ্ধ করার ব্যাপারে মহান আল্লাহ তা আলার দরবারে আশাবাদী।
৩। বিষয়বস্তুগুলো জাপানে বসবাসরত মুসলিম ভাই বোনদের প্রতি লক্ষ্য রেখে নির্বাচন করা হয়েছে।

দীনি জিজ্ঞাসা বা মাসআলা জানার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষণীয়।
১। এই বিভাগে শুধুমাত্র দীনি বিষয়ের সমাধান দেওয়া হয় ।
২। নিজে কোন দীনি বিষয়ের সম্মুখীন হলে সমাধানের জন্য বা কোন জরুরী বিষয় জানার জন্য প্রশ্ন করার অনুরোধ করা হল।
৩। কোন বিষয়ের সমাধানের ক্ষেত্রে বিভাগটি ফিকহে হানাফী অনুসরণ করে থাকে।
৪। মাসআলা সমাধান পেতে কোন কারণে বিলম্ব হলে সবর করার অনুরোধ করা হল।
৫। প্রশ্ন করার পর আপনি একটি নম্বর পাবেন। যথাসম্ভব দ্রুত উত্তর পাবেন বলে আশা করি। ইনশাআল্লাহ। সর্বশেষ উত্তরপ্রাপ্ত প্রশ্ন নম্বরে আপনার প্রদত্ত নাম্বারটি খুঁজুন। অথবা সকল প্রশ্নের উত্তর দেখুন এই লেখাটির ওপর ক্লিক করেও আপনার প্রশ্নের উত্তর দেখতে পারেন।
৬। মাসআলা জিজ্ঞাসা করার পর আপনার নাম এবং স্থান লিখুন।

পরিশেষে বলতে চাই মানুষ ভুলের উর্ধে নয়। ওয়েবসাইটের যেকোন ভুলকে ক্ষমা সুন্দর সৃষ্টিতে দেখবেন। সংশোধন যোগ্য যেকোন পরামর্শের জন্য চির কৃতজ্ঞ থাকব, সংশোধনের উদ্যোগ নিব। ইনশাআল্লাহ ।

বি.দ্র. ওয়েবসাইটে দেয়া সকল বিষয়ে লেখা সংগ্রহ চলছে । আপনিও হতে পারেন লেখক পরিবারের এক জন।
থেকে যাবে আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার একটি ধারা ।আমরা ওয়েবসাইটের মাধ্যমে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব আপনার মূল্যবান লেখাটি । ইনশাআল্লাহ।

ভুল সংশোধন, মূল্যবান পরামর্শ , লেখা প্রেরণ সহ যে কোন ধরণের যোগাযোগের জন্য মেইল করুন।
niamahjp2023@gmail.com