হোম / ওয়েবসাইট নাম করনের প্রেক্ষাপট
ওয়েবসাইট নাম করনের প্রেক্ষাপট
✍️ Sunnah
ওয়েবসাইট নাম করনের প্রেক্ষাপট
আজ থেকে আনুমানিক 20 বছর পূর্বে দীনি চেতনায় উজ্জীবিত হয়ে বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার লক্ষ্যে একটি জাপানীজ পরিবার হিজরত করেছিল সুদূর বাংলাদেশে। মহান আল্লাহ তাআ’লার তাওফীকে বাধা বিপত্তি ও প্রতিকূল অবস্থায়ও পিছপা হয়নি লক্ষ্যপান থেকে। উদ্দেশ্য মাফিক বাচ্চাদেরকে একটি সুনামধন্য দীনি প্রতিষ্ঠানে ভর্তি করার মাধ্যমে সূচনা হল উদ্দেশ্য বাস্তবায়নের প্রথম ধাপ। বুক ভরা আশা আর স্বপ্ন লালন করে করে অতিবাহিত হল সুখ দুখ মিশ্রিত জীবনের সুদীর্ঘ একটি যুগ।
মহান আল্লাহ তাআ’লার অশেষ মেহেরবানিতে বাচ্চাগুলো বড় হয়ে হাফেজ হল, আলেম হল। পূরণ হতে লাগল বাবা মায়ের দীর্ঘদিনের আশা। বাস্তবতায় রূপান্তরিত হল লালিত স্বপ্ন। ذلك فضل الله يؤتيه من يشاء.
বড় সন্তানটি আলেম হল, হাফেজ হল তাঁরও একটি পরিবার হল। ফিরে এল মাতৃভূমি জাপানে। নিজ ঘরেই সূচনা করল দরস ও তদরীসের ইবতিদা। শুরু হল স্বপ্ন বাস্তবায়নের দ্বিতীয় ধাপ।
বিষয়গুলোর নেগরানিতে রয়েছেন মুশফিক ও মুখলিস কয়েকজন উস্তাদ। উস্তাদদের সুপরামর্শে ঠিক হল ঘরোয়া ইলমী হালকার একটি প্রাতিষ্ঠানিক নাম ঠিক করার। সিদ্ধান্ত হল প্রতিষ্ঠানের নাম “মাদীনাতুল উলু্ম”। সেই প্রতিষ্ঠানের নামে ওয়েবসাইটের নামকরণ করা হল “মাদীনাতুল উলু্ম গাকুইন”।